কুলাউড়ায় মাটিচাপায় নারী চা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুরে মাটিচাপা পড়ে শেফালী বাউরি (৪৮) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাতলাপুরের কড়ইতল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউরি টিলার চনু বাউরির স্ত্রী শেফালী ঘর লেপার সাদা মাটি আনতে ১৯ নং সেকশনে যান। সেখানে হঠাৎ টিলা ধ্বসে মাটি নিচে চাপা পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চাতলাপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়।
« ডাস্টবিনে নবজাতকের মরদেহ খাচ্ছিল কুকুর, দাফন করলো পুলিশ (Previous News)
(Next News) শাবিতে ভিসির পদত্যাগ দাবিতে মিছিল সমাবেশ »
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed