শান্তিগঞ্জে যুবকের আত্মহত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে বিকাশ দাস (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। বিকাশ দাস শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় বিকাশ দাস ও তার স্ত্রী শিউলী রাণী দাস তাদের ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রোববার ভোর রাতে বিকাশ দাস ও তার স্ত্রী শিউলী রাণী দাস প্রকৃতির ডাকে বাহির হন এবং পরে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোন এক সময় পরিবারের লোকজনদের অগোচরে তাদের বসত বাড়ীর সামনে করচ গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বিকাশ দাস। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রস্তুত করেন।
বিকাশ দাসের ছোট ভাই বিধান দাস জানান, আমার ভাই বিকাশ দাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed