সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৯
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
রোববার (৬ ফেব্রয়ারী) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে- শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ৩৮৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এর মধ্যে সিলেট জেলায় ১৬৩, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ১৩ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৪৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই ৩৮৯ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৪ হাজার ৮০৩।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত করোনা থেকে সেরে ওঠেছেন ৯১ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৯৯৬ জন।
এ পর্যন্ত মারা যাওয়া ১২০৭ জনের মধ্যে সিলেট জেলার ৮৯৩, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৭৬ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৮ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed