জাবি ডাইনিং হল কর্মচারীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জাবি প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারীরা।
রবিবার (৬ ফেব্রুয়ারী) শহীদ মিনারের পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিনের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে তারা। এরপর রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করার মাধ্যমে তাদের কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে মওলানা ভাসানি হলের ডাইনিং কর্মচারী আবদুল কাইয়ুম বলেন, ‘অতি দুঃখের বিষয় ছাত্ররা জিজ্ঞাসা করে এত কম টাকায় কিভাবে চলে? তারাই আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কলমের খোচায় আমাদের বের করে দেয়। যেখানে মানুষ গড়ার কারিগর সেখানে এই অমানবিক কাজ চলে।’
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল বলেন, ‘ডাইনিং কর্মচারীদের পরিস্থিতিকে দাসপ্রথার সাথে তুলনা করা যায়। সর্বোচ্চ ২৭ দিনের মধ্যে দাবী মানা না হলে একসাথে শিক্ষার্থীরা ডাইনিং কর্মচারীদের সাথে আন্দোলন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেইমান না। যারা তাদের দুই বেলা খাওয়ায় তাদের পাশে থাকব। দরকার হলে ঘটিবাটি নিয়ে যার কাছে যাওয়া লাগবে, যার বাসায় যাওয়া লাগবে, সেখানে যাব।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি বলেন, ‘প্রশাসনের তালবাহানার কারনে ডাইনিং কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন বছরের পর বছর। একটা বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না।’
ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসেন বলেন, ‘এই ত্রিশ বছর আমরা কষ্ট করতেছি, আন্দোলন করতেছি। কিছুদিন আগে ৮ জনের চাকরি চলে গেছে। এখন তারা কই যাবে? বেতন নাই, ভাতা নাই, আমরা কিভাবে চলবো? এই কথাগুলো আমরা কার কাছে বলবো। আমাদের দুঃখের কথা শুনার কেউ নাই।’
উল্লেখ্য, চাকরি স্থায়ী না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য বরাদ্দ নানা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন ডাইনিং কর্মচারীরা। অনেকের চাকরির বয়স ৩০ বছরের বেশি হলেও এখনও অনিশ্চিত জীবন যাপন করছেন তারা।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed