আনজুমানে খেদমতে কুরআন সিলেটের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীর টুলটিকর এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ার আলীর সভাপতিত্বে ও সমাজসেবী আহমেদ মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহকারী সেক্রেটারী ড. এ এইচ এম সোলায়মান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের দাওয়া সেক্রেটারী মাওলানা অলিউর রহমান সিরাজী ও অফিস সেক্রেটারী ক্বারী আবদুল বাছেত মিলন। অনুষ্ঠানে সমাজসেবী ফরহাদ হোসেন ও দেলোয়ার হোসেন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, করোনা মহামারীর এই কঠিন সময়ে শীতার্ত মানুষের কষ্ট আরো বহুগুণ বেড়েছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার সীমা নেই। এই কঠিন সময়ে সামর্থ অনুযায়ী অসহায় শীতার্ত মানুষের পাশে সামর্থবানদের দাঁড়াতে হবে।
Related News
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More
ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের মশা নিধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগRead More



Comments are Closed