গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পর নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্ত করছে সরকার। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই চক্রান্ত রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ বলেছেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সিলেট জেলা বাসদের উদ্যোগে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই কথা বলেন।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে এবং জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক ময়না নায়েক, চালক সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জুর আহমেদ, কোরবান আলী, কাওসার আহমেদ, হারুন মিয়া, দানিশ মিয়া, সরুজ আলী, বাচ্চু মিয়া, ইউসুফ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, চাল-ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠছে। সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করতে চরম ভাবে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে।
Related News
জিডিএফ’র আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়নRead More
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More



Comments are Closed