সুনামগঞ্জের মল্লিকপুরে চক্ষু হাসপাতালের উদ্বোধন
সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আমরা সাহায্যের জন্য বাইরে হাত পাতি না। বাজেটের শতকরা এক টাকাও খয়রাতির না, আল্লাহ সাক্ষী আমরা এখন অনেক টাকা দান করি। আমাদের ৪ লাখ কোটি টাকা রিজার্ভ আছে।
মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজ যখম প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন তখন অনেকে বলেছিল সেতু ত নির্মাণ করতে পারবে না বরং বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু বর্তমানে দেশ, তো দেউলিয়া হয়নি বরং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংকে জমা আছে। এই টাকা গুলো আমরা ব্যায় করব মানুষের কল্যাণে। যেখানে মানুষের উপকার হবে। বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাটিন, স্কুল, হাসপাতল, রেললাইন এই গুলোতে আমরা ব্যয় করব।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুর এলাকায় জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed