কোম্পানীগঞ্জে ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান জিয়াদ আলী
বৈশাখী নিউজ ডেস্ক: ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াদ আলী। তিনি মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মজনু মিয়া ঘোড়া প্রতীকে ৪ হাজার ৫৩ ভোট, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলকাছ আলী ৪ হাজার ৪৪ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন অটোরিকশা প্রতীকে ২ হাজার ভোট, স্বতন্ত্র প্রার্থী এখলাছুর রহমান আনারস প্রতীকে ১ হাজার ৬৯১ ভোট পেয়েছেন।
ইউনিয়নের জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নভাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা পরিদর্শন করে দেখা যায়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের অভিযোগ করতে শোনা গেছে যে, তাদের আঙুলের ছাপ না মেলার কারণে অনেকে ভোট দিতে পারেননি। এছাড়াও বিকেল চারটার পরেও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়।
উল্লেখ্য, গত ১১ই নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলার বাকি ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতার কারণে বন্ধ ছিলো এই ইউনিয়নের নির্বাচন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed