Main Menu

প্রাইজবন্ডের ১০৬তম ড্র অনুষ্টিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্র অনুষ্ঠান পরিচালিত হয় একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর)।

Manual5 Ad Code

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়।

ড্র অনুষ্ঠানে সব সিরিজের ০১২১৮৪১ নম্বর পেয়েছে প্রথম পুরস্কার, ০৬৫০৭৭৫ নম্বর পেয়েছে দ্বিতীয় পুরস্কার এবং ০৩৩০৪৯২ ও ০৭২৮৪০৮ নম্বর পেয়েছে তৃতীয় পুরস্কার। যারা বিজয়ী হয়েছেন তারা প্রথম পুরস্কার হিসেবে ছয় লাখ, দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন লাখ ২৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে পাবেন।

এ ছাড়া ০৬১৯৫২৯ ও ০৮৯৪৪২০ নম্বর পেয়েছে চতুর্থ পুরস্কার আর পঞ্চম পুরস্কার পেয়েছে ৪০ জন। চতুর্থ পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন।

Manual6 Ad Code

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন্ডসমূহ থেকে ৬৭টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট তিন হাজার ৮২টি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

এর মধ্যে ছয় লাখ টাকা প্রতি সিরিজের একজন করে পাবেন মোট ৬৭ জন, তিন লাখ ২৫ হাজার টাকা পাবেন ৬৭ জন, এক লাখ টাকা করে পাবেন ১৩৪ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১৩৪ জন ও ১০ হাজার টাকা করে পাবেন দুই হাজার ৬৮০ জন।

প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর: ০০০৯৬৪৬, ০১৮৫৫৮০, ০৩৪২৯৩৩, ০৬২২২২২, ০৭৫০০৮৯, ০০২৯৪৭০, ০২১৮৩৯৭, ০৩৬৪১৯৯, ০৬২৫০০৫, ০৭৫২০১১, ০০৩৭৬০২, ০২৫৪২৬৯, ০৪৭৭৬৬৩, ০৬২৫৭৪৭, ০৭৮৮৮৫০, ০০৫৮৩৭১, ০২৬০৩২৮, ০৫০৩৬২৬, ০৬৭৪০০৩, ০৮২৮৫১৪, ০১২৮৫৫৯, ০২৬৯০২৫, ০৫১৪৯৬৫, ০৬৭৮৯৮২, ০৮৪৫৮৫২, ০১৩০২০৯, ০২৭১২৬১, ০৫৫৯৬৬৩, ০৬৮৮৮৯৫, ০৮৫০৩৭৭, ০১৩৮৪৪০, ০২৭১৩৭২, ০৫৮৭৬০৬, ০৭১২১৬১, ০৯১১৬০৯, ০১৫৯৪৬৪, ০৩২৯৮৭৬, ০৫৯৩২৭৮, ০৭২৩৩৩৪ ও ০৯২০২৪৯।

Manual5 Ad Code

একক সাধারণ পদ্ধতিতে ড্র পরিচালনা করা হয়েছে অর্থাৎ প্রতি সিরিজের একই নম্বরধারীরা পুরস্কার পাবেন। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৭টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ এবং গথ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

তিন মাস অন্তর মাসের শেষ দিন প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই, ১৯৯৯ থেকে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়ে থাকে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code