Main Menu

সিলেটের ২৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন সিলেট বিভাগের ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে একটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া ইউনিয়ন হলো দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও।

Manual4 Ad Code

এছাড়া সিলেট জেলার বিশ্বনাথ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়নে এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জের ৮টি ইউনিয়নে নির্বাচন আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এই ধাপের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সে মোতাবেক নিরাপত্তা দিতে কেন্দ্রগুলোকে গুরুত্ব ও সাধারণ বিবেচনায় দুইভাগে বিভক্ত করে নিরাপত্তার পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual4 Ad Code

এ ধাপে সিলেট বিভাগের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হচ্ছে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।

এদিকে, সীমানা জটিলতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করেছেন উচ্চ আদালত। মামলার কারণে দীর্ঘ ১৮ বছর ধরে এই ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। দীর্ঘদিন পর তফসিল ঘোষণা হলেও আবারও তা স্থগিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ৪ জন পুলিশ ও প্রতি ৩ কেন্দ্রে ৫ সদস্যের ১টি করে মোবাইল টিম রয়েছে। ২৫টি ইউনিয়নে মোট ৫০টি মোবাইল টিম রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের ৫টি টিম, ৪ প্লাটুন বিজিবি, প্রতি উপজেলায় ২ জন করে বিচারিক ও ৩ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Manual8 Ad Code

অপরদিকে, নির্বাচনী এলাকায় যান চলাচলের উপরও কিছু বিধি আরোপ করা হয়েছে। এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে নির্বাচনের দিন সোমবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার রাত ১২টা থেকে সোববার রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে, জরুরী সেবা প্রদানকারী যানবাহনের ক্ষেত্রে পরিচয় প্রদান পূর্বক বিধি শিথিল করা হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ ছিল ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি ও ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়।

Manual3 Ad Code

সিলেটে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কয়েক স্থরের নিরাপত্তার বেষ্টনী রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code