Main Menu

সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৪১৯

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা দাড়িয়েছে এক হাজার ১৯৭ জনে।

একই সময়ে ১৪৯৯টি নমুনা পরীক্ষায় ৪১৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭.৯৫ শতাংশ।

শনাক্তদের মধ্যে সিলেটের ২১৮ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ৬৯ জন, মৌলভীবাজারের ৫৭ জন রয়েছেন।

শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৬২ হাজার ১৫৬ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন করোনা রোগী। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ২৬৯ জন।

 

Share





Related News

Comments are Closed