Main Menu

সিলেটে আরো ৬৯৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমনের হার ৩৯.৪৯ শতাংশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট বিভাগ এ তথ্য জানায়।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১৭৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৪৩৪ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৫৭ জন, মৌলভীবাজারের ১২৩ জন ও হবিগঞ্জের ৮৩ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৯ হাজার ৯৯৭ জন।

এদিকে, গত চব্বিশ ঘন্টায় ১৩৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার সংখ্যা এখন ৫০ হাজার ৮২৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১৯৩ জন।

Share





Related News

Comments are Closed