জুনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগস্টে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি পরীক্ষা আগস্টে নেয়ার পরিকল্পনা শিক্ষাবোর্ডের। এবার সব বিষয়ের পরীক্ষা নেয়ার প্রস্তুতিই নেয়া হচ্ছে। এজন্য প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গেলো বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর নেয়া হয় এই পরীক্ষা।
এদিকে, চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে চিন্তায় অভিভাবক এবং শিক্ষার্থীরা।
বোর্ড বলছে, সব বিষয়ে পরীক্ষা নেয়ার লক্ষ্যেই প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। এর মধ্যে জুনে এসএসসি এবং আগস্ট বা সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা। তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।
আন্তঃশিক্ষাবোর্ড এর সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এই পরীক্ষার জন্য আগেই সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসেই ক্লাস হবে। সেই সঙ্গে অ্যাসাইনমেন্টও দেয়া হবে।
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed