শাবিতে অনশনরত আরো ৪ শিক্ষার্থী হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনে অংশ নেওয়া ২৭ শিক্ষার্থীর মধ্যে আরো ৪ শিক্ষার্থি অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এনিয়ে ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উপাচার্য বাসভবনের সামনে এখন ৭ শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে দফায় দফায় ভার্চুয়ালি বৈঠকের পরও নিজেদের এক দফা দাবি থেকে সরে আসছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের ইস্যু ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা আর আলোচনায় আগ্রহী নন বলেও জানিয়েছেন।
রোববার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের ফটকে অবস্থান নিয়ে কাউকে ভিতরে যেতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে, রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎবিচ্ছিন্ন করায় উপাচার্যের বাসভবন, গেস্টহাউস, শিক্ষক ডরমেটরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
যদিও বাসভবনের বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না তারা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed