Main Menu

মোগলাবাজারে কবরস্থানের দেওয়াল ভাংচুর, প্রতিকার দাবি

বিশেষ সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় পুর্ব বিরুদের জের দরে কবরস্থানের দেওয়াল ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করছেন হরগৌরী পূর্বপাড়া গ্রামের মোঃ আলী হায়দার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার হরগৌরী পূর্বপাড়া গ্রামের আব্দুল খালিক ও আব্দুল করিম, মাহমুদাবাদ গ্রামের সাকিল মাহমুদ মঈন, হরগৌরী পূর্বপাড়ার আনোয়ার আলী, রাঘবপুর গ্রামের মতিউর রহমান মতাহিরসহ তাদের সহযোগিরা আলী হায়দার এর পারিবারিক কবরস্থানের দেওয়াল ব্যাপক ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।

আরো জানা যায়, ঘটনার দিন আলী হায়দার অফিসে কর্মরত ছিলেন। বিকাল ৩ টার সময় সংবাদ পান তার পাশের বাড়ির ১নং বিবাদীর বড় ভাই আব্দুল আলিম মৃত্যু বরন করেছেন। খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারকে শান্তনা দিয়ে বাড়ি ফেরার পথে আলী হায়দার দেখতে পান প্রতিপক্ষের লোকজন তার পারিবারিক কবরস্থানের দেওয়াল ভাংচুর করা হচ্ছে। এ সময় আলী হায়দার দেওয়াল ভাংচুরে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারতে এগিয়ে আসলে আলী হায়দার ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে ঘরে ডুকে প্রাণে রক্ষা পান। এসময় প্রতিপক্ষের লোকজন প্রাণে হত্যা সহ হুমকি দমকি দিয়ে চলে যায়।

আলী হায়দার তাদের আচরণে ভীত ও চরম আতঙ্কিত। তাই তিনি তার ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতিপক্ষের সাথে আলী হায়দারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ ব্যাপারে আলী হায়দার বিগত ০৮/০৯/২০২১ই তারিখে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৮। যা বর্তমানে তদন্তনাধীন আছে।

Share





Related News

Comments are Closed