সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৯২ জনে।
একই সময়ে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৪৮ জন। এনিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ৫৮ হাজার ৫৪৬ জন।
সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। দীর্ঘদিন পর করোনায় হবিগঞ্জের কেউ মারা গেলেন।
এদিকে, গত একদিনে সিলেটজুড়ে ১৫০০ লোকের নমুনা পরীক্ষা করে ৫৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬.৫৩।
গত চব্বিশ ঘন্টায় শনাক্তদের মধ্যে সর্বোচ্চ ৩২৫ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪৯, মৌলভীবাজারের ১২১ জন ও হবিগঞ্জের ৫৩ জন রয়েছেন।
এরআগে রোববার ১৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৫২৯ জনকে শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৬.১৩ ভাগ। এদিন ২ জনের মৃত্যু হয়।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০০ জন। সবমিলিয়ে সুস্থ ব্যক্তির সংখ্যা ৫০ হাজার ৫৭৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১৫ জন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed