বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘণ্টার পথ পাড়ি
আন্তর্জাতিক ডেস্ক: মালবাহী বিমানের সামনের চাকায় লুকিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে গেছেন এক ব্যক্তি।
আমস্টারডামের শিফোল বিমানবন্দরে অবতরণকারী কার্গোলাক্সের ওই বিমানের চাকার নিচে থেকে তাকে উদ্ধার করে ডাচ পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের চাকায় চড়ে প্রায় ১১ ঘণ্টার পথ পেরিয়েছেন ওই ব্যক্তি।
নেদারল্যান্ডস পুলিশ জানিয়ে, ওই ব্যক্তির বয়স এবং জাতীয়তা এখনও নিশ্চিত হয়নি। তার স্বাস্থ্য নিয়েই আমাদের প্রথম উদ্বেগ ছিল। কারণ এতো উচ্চতায় ঠান্ডা ও কম অক্সিজেনের কারণে দীর্ঘ ফ্লাইটে তার পক্ষে বেঁচে থাকা খুবই অস্বাভাবিক।
মালবাহী বিমানটির জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা। এই যাত্রাপথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে একবার বিরতি দিয়েছিল বিমানটি।
ডাচ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ওই ব্যক্তি এখন সুস্থ আছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি স্বাভাবিক প্রশ্নের জবাব দিতেও সক্ষম ছিলেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed