কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট’র শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট শাখার উদ্যোগে দরিদ্র শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
গত (শুক্রবার) ওসমানী নগর উপজেলার দয়াময়ীর ইউনিয়নের শরিসা গ্রামে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সমিতির সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি, উসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।
অনুষ্টানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিন, পরিচালক রোটারিয়ান মোঃ মুবিন আহমদ ও আব্দুল করিম বড় ভুইঞা, এডভোকেট জুয়েল আহমদ, সমাজসেবক মুসাদ্দেক আলি প্রমুখ। এছাড়াও এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে প্রায় ২ শতাধিক দরিদ্র শীতার্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থ মানবেতার কল্যাণে নিঃসার্থে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহামারী করোনাকালীন সময় সমিতির পক্ষ থেকে খাদ্য,ঔষধ ও ফ্রী অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। তারই দ্বারাবাহিকতায় দয়ামীরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বক্তারা এ সমিতির মত সকল সামাজিক সংগঠনগুলোকে দেশ জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed