জাবিতে জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে তামান্না হান্নান (৪৫ ব্যাচ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন সেতু (৪৫ ব্যাচ) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
২১ জানুয়ারি (শুক্রবার) এক বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সমিতির সাবেক সভাপতি অনিক কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমিতিতে সহ-সভাপতি হিসেবে টগর দেবনাথ, মাহবুবা আক্তার মনি, মোঃ সাগর হোসেন, মোঃ জাহিদ হাসান, কুলসুম জাহান মুক্তা, মেহেতাব নিগার মিম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আসিফ আল আমিন, আল হেল সৌমিক, নূর মোহাম্মদ, তৌফিক বিন আজিজ, শাকিল হোসেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আব্দুর রহমান, শামসুল ইসলাম রাজু, শাহাদাত জামান রুকু, মোঃ রুহুল আমিন, আসিফ আহমেদ, ফিরোজ আল মামুন, মুনিরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নুহু আলম; উপ-কোষাধ্যক্ষ হিসেবে নানজীবা নবী হৃদি, সিয়াম হাসান; দপ্তর সম্পাদক হিসেবে স্বদেশ কুমার বিশ্বাস; উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবু দারদা লিমন, আয়েশা সিদ্দিকা, মোছাঃ সুমাইয়া; প্রচার সম্পাদক হিসেবে ফাওজুল কবির; উপ-প্রচার সম্পাদক হিসেবে শাফায়েত জামিল; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুন সাবেরীন; উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ইশরাত জাহান এশা, সিদরাতুল মুনতাহা হিরফা; ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইয়াকুত সুলতানা মিম; উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তামান্না, নিগার, মরিয়ম আক্তার; আইটি বিষয়ক সম্পাদক হিসেবে মাহবুব আলম; ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোছাঃ জেমি খাতুন; উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ মাহবুব; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে রেজিনা আক্তার; উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে শিখা, আফরিন; ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক হিসেবে অনুরাগ; উপ-ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক হিসেবে হামজা রহমান; সমজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে চৈতি; উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আব্দুল্লাহ আল জাহিদ হাসান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার অনূভুতি সম্পর্কে জানতে চাইলে তামান্না হান্নান বলেন, সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি অনেক আনন্দিত। তবে আমাদের কাঁধে অনেক দায়িত্বও আছে। প্রতি বছর অনেক শিক্ষার্থী জয়পুরহাট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসে। পরীক্ষা দিতে এসে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আমরা অতীতে যেমন তাদের সর্বাত্মক সহযোগিতা করে এসেছি, আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। এছাড়া ক্যম্পাসে যেকোনো শিক্ষার্থীর যেকোনো সমস্যায় আমরা তাদের পাশে আছি।’
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সেতু বলেন, ‘ ক্যাম্পাসে জয়পুরহাটের সকল শিক্ষার্থী এবং ভবিষ্যত শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা প্রদান করার চেষ্টা করবো। সবসময় শিক্ষার্থীদের পক্ষে থেকে কাজ করার চেষ্টা করব। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধ।’
প্রসঙ্গত, সমিতিতে উপদেষ্টা হিসেবে আছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মোঃ মেজবাহ উদ্দিন আনসারী, একই বিভাগের সহকারী অধ্যাপক মাফরোজ আহমেদ বসুনিয়া এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed