দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক কমিটি।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বিদায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এবং কোষাধ্যক্ষ আব্দুল খালিক নতুন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু ও কোষাধ্যক্ষ শরীফ আহমদের কাছে অফিসের চাবি, খাতাসহ যাবতীয় সরঞ্জামের তালিকা হস্তান্তর করেন।
নতুন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক শিপুর পরিচালনায় দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক একাত্তরের কথার উপ-সম্পাদক মঈন উদ্দিন, ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ।
উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ শান্ত, নির্বাহী সদস্য আজমল আহমদ রুমন, এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য করিম মিয়া, রফিক আহমদ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ। বিজ্ঞপ্তি
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed