শাবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকাল ৫টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
ডির্পাটমেন্ট অফ এপিডেমিওলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী ডাঃ অনন্যা তালুকদার জেনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ মুজাহিদুল ইসলাম, ডাঃ মো জাহিদ হোসেন, ডাঃ মো খাদেমুল ইসলাম।
মানববন্ধনে এই হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে এমন পৈশাচিক হামলার নির্দেশ দেয়ার অপরাধে শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবী জানান।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed