সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন।
সভায় সর্বসম্মতিক্রমে মুজিববর্ষ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্নকরণ প্রসঙ্গে আলোচনার পাশাপশি স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে ক্লাব সদস্যদের সন্তানদের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed