সিলেটে কিশোরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তায়েফ আহমদ (১৭) নামের ওই কিশোর নগরীর বাগবাড়ি এলাকার মো. লাল মিয়ার ছেলে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেলের ভেতরে কলেজের রাস্তার সামনে তাকে কে বা কারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতাল ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।
আহত তায়েফের চাচা ফারুক মিয়া বলেন, কে বা কারা কী কারণে ছুরিকাঘাত করেছে এখনও জানতে পারেননি। তায়েফের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আরও ৪ ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, এ ঘটনায় একজনকে ছুরিসহ আটক করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed