সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়াস্থ সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি কলেজের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগ করেন।
দুপুরে কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। পরে আন্দোলনের একপর্যায়ে অধ্যক্ষ পদত্যাগ করেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা, ফি আদায় ও কলেজের প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অসন্তোষ চলছিল। এসব বিষয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েও প্রত্যাশিত সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামেন।
বিশেষ করে মিডটার্ম, রিটেন ও টেস্টসহ বিভিন্ন পরীক্ষার জন্য পৃথক ফি আদায় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল। সম্প্রতি অনুষ্ঠিত মিডটার্ম পরীক্ষায় বেশ কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষার প্রশ্নপত্র নিয়েও বিরোধ দেখা দেয়। অকৃতকার্য শিক্ষার্থীরা অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নেই পুনরায় পরীক্ষা দেওয়ার দাবি জানালেও অধ্যক্ষ নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার পক্ষে অবস্থান নেন বলে শিক্ষার্থীরা জানান।
এ ছাড়া হাসপাতালে রাতের ডিউটি শেষে সকালে পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়ার অভিযোগও রয়েছে। রাতের ডিউটি ও সকালের পরীক্ষা একই সময়ে চলায় শারীরিক ও মানসিক চাপে পড়তে হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
এক শিক্ষার্থী বলেন, কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি। এ কারণে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে নামেন।
এদিকে রোববার দুপুরে কলেজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান কলেজে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ সাইয়েদা ইয়াসমীনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কলেজে পরিস্থিতি শান্ত হয়।
তবে অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
Related News
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদেRead More
সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়াস্থ সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগRead More



Comments are Closed