Main Menu

করোনায় আক্রান্ত জি এম কাদের

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের করোনায় আক্রান্ত হয়েছেন।

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) কোভিড পরীক্ষা করলে রোববার (১৬ জানুয়ারি) রিপোর্ট পজিটিভ আসে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই জি এম কাদের ভালো আছেন। তিনি সুস্থ আছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি তার মনোবল অটুট আছে।

জি এম কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। বলা হয়, নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Share





Related News

Comments are Closed