Main Menu

দোলনার রশিতে গলায় ফাঁস লেগে প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে মাইশা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মোগলপুর গ্রামে।

মাইশা ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।

জানা গেছে, ওইদিন বিকেলে মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাধা দোলনায় খেলাধুলা করছিলো। সে সময় দোলনার রশিতে মাইশার গলা পেঁচিয়ে গেলে দম বন্ধ হয়ে সে মারা যায়।

মাইশার অন্য বোনের চিৎকার শুনে তার মা দৌঁড়ে এসে দেখেন মেয়ে দোলনার রশির সঙ্গে গলা প্যাঁচ লেগে ঝুলে রয়েছে। উদ্ধার করে মাইশাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাইশা মারা যায়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed