সিলেটে ফেনসিডিলসহ মডেল মৌ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেনসিডিলসহ অভিনেত্রী ও মডেল সুমাইয়া আক্তার মৌকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা আরেক যুবককেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর বহরঘাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সুমাইয়া আক্তার মৌ সিলেটের দক্ষিণ সুরমার স্বর্ণশিখা আবাসিক এলাকার ৫ নম্বর বাসার শাহেদ মিয়ার মেয়ে। তিনি অভিনেত্রী ও মডেল হিসেবে পরিচিত। তার সাথে আটক হওয়া সোহেল আহমদ সিলেটের জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও গ্রামের আবদুস শুকুরের ছেলে।
সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বহরঘাটা এলাকায় সুমাইয়া আক্তার মৌ ও সোহেলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed