Main Menu

ভারতের নাগরিকত্ব নিয়েও শেষ রক্ষা হয়নি সুজিতের

জৈন্তাপুর প্রতিনিধি: সুজিত নম বিশ্বাস। সিলেটের জৈন্তাপুরে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত। সেই মামলা থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান প্রায় দেড় বছর আগে। সেখানে গিয়ে নাম পরিবর্তন করেন। রনি রায় নাম ধারণ করে গ্রহণ করেন ভারতীয় নাগরিকত্ব। তবে নাম পরিবর্তন করে শেষ রক্ষা হয়নি তার।

মামলার দেড় বছর পর গত ১১ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। বুধবার তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গুচ্ছগ্রামের মৃত প্রজেস বিশ্বাসের ছেলে সুজিত নম বিশ্বাসের (২২) নামে জৈন্তাপুর থানায় ২০২০ সালের ১৮ জুন ধর্ষণ মামলা হয়। (মামলা নং ১৭) এরপর তিনি ভারতে বোনের বাড়ি গিয়ে আত্মগোপন করেন। সেখানে বোনের সহায়তায় রনি রায় নাম ধারণ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন (নাগরিকত্ব নম্বর KJT৯২৩৯১৮২)।

এদিকে ভিকটিমের গর্ভে থাকা ধর্ষনের সৃষ্ট সন্তান ২৯ আগষ্ট ২০২০ সনে জন্ম গ্রহণ করে।

মাঝেমধ্যে লুকিয়ে দেশে এলেও তার সন্ধান পায়নি পুলিশ। গত মঙ্গলবার সুজিত শ্রীপুর চা বাগান এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ তার অবস্থান ও পরিচয় নিশ্চিত হয়ে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জানিয়েছেন, সুজিত ধর্ষণ মামলার পলাতক আসামি। ভারতীয় নাগরিকত্ব নিয়ে তিনি মামলা থেকে বাঁচার চেষ্টা করছিলেন।

Share





Related News

Comments are Closed