সিলেট ওসমানী হাসপাতাল থেকে ৫ নারী চোর গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১২ জানুয়ারী) বিকেলে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তারা সকলেই সিলেটের হবিগঞ্জ জেলার বাসিন্দা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীদের কাছ থেকে তারা মার্কা লকেট যুক্ত স্বর্ণের চেইন, যার ওজন ১৪ আনা ৪ রতি যার মূল্য প্রায় ৬৮,৭৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা অসহায় মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন ও টাকা পয়সা কৌশলে চুরি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed