সিলেটে মানবপাচার চক্রের দুই সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শ্রীরামপুর থেকে মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন শহিদুল ইসলাম শাহিন (৪০) এবং আশিকুর রহমান (৩৫)। শাহিন সিলেটের জালালাবাদ থানাধীন নাজিরেরগাও গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে এবং আশিক মোগলাবাজার থানাধীন দক্ষিণ সুলতানপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার শ্রীরামপুর বাজার থেকে তাদেরকে আটক করে র্যাব-৯ সদর কোম্পানীর একটি দল।
এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল এবং তিনটি সীমকার্ড জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed