সিলেটে নদীতে ধরা পড়লো ৪৫ কেজির বোয়াল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার বাধাঘাট এলাকায় এক স্থানীয় মৎসজীবীদের জালে লম্বায় ৪ ফুট একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে জালে আটকা এই বোয়লেটির ওজন ছিলো ৪৫ কেজি।
পরে মাছটি বিক্রির জন্য জেলেরা সদর উপজেলার টুকেরবাজারে মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে নিলামে ৩০ হাজার টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন সিলেট লালবাজার আড়তের ব্যবসায়ী মো. ইব্রাহিম আলী।
ব্যবসায়ী মো. ইব্রাহিম আলী জানান, তিনি মাছটি নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে বিক্রির জন্য কিনেছেন।
জানা গেছে, বুধবার সকালে জাল নিয়ে সিলেট সদর উপজেলার চেঙেরখাল নদীতে মাছ শিকারে যান স্থানীয় এক মৎসজীবী। সকালের দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বোয়াল মাছ। তাৎক্ষণিকভাবে মাছটি বিক্রির জন্য তিনি সদর উপজেলার টুকের বাজারে মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি দেখতে উৎসক জনতা ভিড় জামান।
নগরের লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট সদর উপজেলার কোমারগাঁও এলাকার শেখপাড়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম আলী। এ সময় পরিচিত বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকেন। বর্তমানে মাছটির দাম হাঁকানো হচ্ছে ৩৫ হাজার টাকা।
সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বোয়াল মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed