সিলেটের বাজারে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। বুধবার (১২ জানুয়ারী) এই মাছটি বিক্রির জন্য নগরের লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা।
এই মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এটি বিক্রি করা যায়নি।
বিক্রি না হলেও বিশাল এই মাছটি দেখতে অনেকেই লালবাজারে ভিড় করেন।
রাতের মধ্যে এটি বিক্রি না হলে বৃহস্পতিবার মাছটি টুকরো করে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা মো. বেলাল মিয়া।
নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া বুধবার সকালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন।
বেলাল মিয়া জানান, এই মাছটি মঙ্গলবার রাতে সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়ে। সেই জেলের কাছ থেকে ৮৫ হাজার টাকায় কিনে বিক্রির জন্য তিনি লালবাজারে নিয়ে এসেছেন।
বেলাল মিয়া বলেন, মাছটি আজ বিক্রি করতে না পারলে কাল সকালে কেটে বিক্রি করবো। কেটে বিক্রি করলে প্রতি কেজি ১৮শ’ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে বলে জানান বেলাল। তিনি জানান কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ২ জন নাম লিখিয়েছেন
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed