অসহায় ও যুব মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট যুব উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় গত ৯ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট শহরতলীর মেজরটিলাস্থ মুকিপাড়া এলাকায় যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৫০ জন অহসায় দরিদ্র ও যুব মহিলাদের মধ্যে শীতবন্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ বলেন সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি আহবান জানান।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৯, ২০, ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আকতার কণা, সমাজকর্মী আব্দুল করিম।
তাহমিনা আক্তার জুইর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ-সভাপতি রুনা মজুমদার, নির্বাহী সদস্য কলি বেগম, বিউটি বেগম, হাফসা বেগম, জুলি বেগম, সামিয়া বেগম, তান্নি বেগম, শান্তা রানী দাস, কমা রানী দাস, জয়া দাস, মিলি বেগম প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed