৪নং ওয়ার্ডে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ডের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদীর উদ্যোগে ও নিউজিল্যান্ড ডেইরীর সহযোগিতায় ফ্রি বোনমিনারেল ডেনসিটি চেকআপের মাধ্যমে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) নগরীর হাউজিং এস্টেট কাউন্সিলার কার্যালয়ে সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত বি এম ডি টেস্ট এর মাধ্যমে দেহের হাড়ের হাড়ক্ষয় আছে কিনা কিংবা হাড়ের ব্যাথার কারণ কি এই টেস্টের মাধ্যমে জানা যায়।
হাড়ের ক্ষয় রোগ অস্টিওপরোসিস এমন একটি রোগ যার কারণে আপনার হাড় দূর্বল, নড়বড়ে হয়ে যায় এবং সহজে ভেঙ্গে যেতে পারে। হাড় ক্ষয় রোগের সবচেয়ে ভালো উপায় হচ্ছে তরুণ বয়সেই হাড়ের গঠন উপাদানকে সমৃদ্ধ করে তৈরি করা। তাই হাড়ের গঠন শক্ত ও মজবুত করা এবং হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ সঠিকভাবে বজায় রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম পাচ্ছেন কিনা সে ব্যাপারে সচেতন হতে হবে।
সিলেট সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ডের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদীর উদ্যোগে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস বাংলাদেশ ডায়েটি শিয়ান ডা: রেবেকা সুলতানা, সিলেট এরিয়া মেডিকেল কোঃ অডিনেটর ইসরাত আহম্মেদ, টিম সুপার ভাইজার উৎপল রায় প্রমুখ।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed