নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মকবুল হোসেন ওরুফে (সানাউল্লাহ) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জানুয়ারী) ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৬ নং পিলারের ১এস (মেইন পিলার) এর কাছে এ ঘটনা ঘটে।
৩০ বছর বয়সি মকবুল হোসেনের বাড়ি উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মকবুল হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ীর হাঁপানিয়া সীমান্তের কৃষ্ণসদা এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়। তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত জোয়ানরা টের পেয়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের ২০০ গজ অভ্যন্তরে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহটি ভারতীয় কাঁটা তারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।
১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed