সিকৃবিতে কেন্দ্রীয় মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কেন্দ্রীয় মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরের জন্য নির্ধারিত স্থানে এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বর্তমানে বাস্তবায়িত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সেই অগ্রযাত্রার অংশ এবং নিসন্দেহে আজকের এইদিন বিশ্ববিদ্যালয়ের জন্য ও হিন্দু ধর্মালম্বীদের জন্য একটি মাইলফলক’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি. কে. চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এবং রেজিষ্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব।
পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ মন্দির নির্মাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব অর্থ ব্যয় করবেন বলে সম্মতি জানিয়েছেন।
অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর, বিভিন্ন অনুষদের হিন্দুধর্মালম্বী শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed