জানালা ভেঙে পালালেন নৌকার প্রার্থী!
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর ভোটকেন্দ্রে জাল ভোট ও সিল মারতে বাধা দেওয়ায় এক প্রিজাইডিং অফিসারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিলেন নৌকার সমর্থকরা। এ কারণে ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত ছিল। পরে ওই কেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনকে অবরুদ্ধ করে ফেলেন ভোটাররা। পরে তিনি জানালা ভেঙে পালান। বুধবার (৫ জানুয়ারী) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তার বেশ কয়েকজন সমর্থক নিয়ে বিকাল ৩টার দিকে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তখন তারা জোর করে সিল মারতে চাইলে প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বাধা দেন। তখন প্রিজাইডিং অফিসারের নাকে ও মাথায় ঘুষি মেরে রক্তাক্ত করেন নৌকার সমর্থকরা। বিষয়টি জানাজানি হলে, চেয়ারম্যানসহ তার কর্মী-সমর্থককে অবরুদ্ধ করে রাখেন ভোটাররা। অবস্থা বেগতিক হলে, জানালা ভেঙে পালিয়ে যান তারা।
আহত প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়।
নৌকার চেয়ারম্যান প্রার্থী সুজন বলেন, ‘আমি কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে প্রতিপক্ষ প্রার্থীদের লোকজন আমার ওপর হামলা করতে আসে। আমি পালিয়েছি প্রিজাইডিং অফিসারের রুমে। পরে ওই রুমের দরজা ভেঙে ফেলার উপক্রম হলে আমার এক ছোট ভাইয়ের সাহায্যে জানালার গ্রিল দুইটা ভেঙে আমি কোনোমতে বেরিয়ে এসেছি।’
সাভার মডেল থানায় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ‘কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমি এসেছি। এখানে পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed