আমেরিকায় সরকারি বাসভবনে আগুন, শিশুসহ নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারী) সকালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।
নগরীর অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এনবিসি ও সিবিএস জানিয়েছে, নগরীর ফেয়ারমাউন্ট এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন শিশু রয়েছে।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটি ফিলাডেলফিয়া হাউজিং কর্তৃপক্ষের মালিকানাধীন। সূত্র: রয়টার্স, সিএনএন, এএফপি।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed