বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ২৫ লক্ষাধিক, মৃত্যু ৭২০০
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। ভাইরাসটির সংক্রমণ রোধে দেশে দেশে টিকার বুস্টার ডোজ ও নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এরপরও থেমে নেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। গত কয়েকদিন করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। প্রতিদিনই আক্রান্তের সব রেকর্ড ভাঙছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ২০০ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৫ লাখ ৩৪ হাজার ৪৭৩ জন; যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত।
এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন ৬ হাজার ৩৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ২১ লাখ ২২ হাজার ৭৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৪৪৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৮১ হাজার ৬৯৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ২৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৮৮ লাখ ৫ হাজার ১৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৬১২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৮০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৬১১ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৫৫৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ২৮৪ জন।
আরও পড়ুন: বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত সুইডেনের রাজা-রানি
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯ লাখ ২১ হাজার ৭৫৭ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৮০৯ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, স্পেন নবম এবং ইতালি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed