সিলেট নগরীতে কামরান পরিবারের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের পক্ষ থেকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১০ টায় নগরীর কামরান চত্বর থেকে শুরু করে সুরমা মার্কেট পয়েন্ট, কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই এনাম আহমদ, বড় ছেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ছোট ছেলে ইমরান আহমদ আদনান, জামাতা কবির আহমদ, ভাতিজা আরাফাত আহমদ, ইমরান উদ্দিন, ছাত্রনেতা দেলোয়ার হোসেন দিলাল, উসমান গনি, তুষার আহমদ, হাফিজ ক্বারী আশরাফি প্রমুখ।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed