Main Menu

ছাতকে নাতির ছুরিকাঘাতে দাদী খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জের ধরে নাতির ছুরিকাঘাতে তাসলিমা বেগম (৭০) নামের বৃদ্ধা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার বারকাহন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী তাসলিমা বেগম (৭০)কে ছুরিকাঘাত করে তারই নাতি হৃদয় আহমদ (২৫)। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আহত ওই বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় আহমদ বুরহান উদ্দিনের ছেলে বলে জানা গেছে। দাদির মৃত্যুর খবর নিশ্চিত হলে নাতিসহ তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যান ছাতক থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওসি মিজানুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed