Main Menu

কমলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে ২ বছরের কারাদন্ড

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুল বাছিতকে সংরক্ষিত বনের গাছ কর্তন করার অভিযোগে বন আইনে ২ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডের রায় দিয়েছেন মৌলভীবাজার বন আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মৌলভীবাজার আদালত বন আইনে এ সাজা দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত আব্দুল বাছিত কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

মৌলভীবাজার বণ্যপ্রাণী পরিচালক জোলহাস উদ্দিন জানান, ২০১৬ সালে সংরক্ষিত বনের গাছ কর্তনের অভিযোগে মৌলভীবাজার আদালতে আব্দুল বাছিতকে আসামী করে একটি মামলা করে বনবিভাগ। মামলার রায়ে আদালত আব্দুল বাছিতকে ২ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল প্রদান করেন।

Share





Related News

Comments are Closed