বিশ্বনাথে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৭ শিশু-কিশোর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের ৭ শিশু-কিশোর টানা ৪০দিন মসজিদে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে।
বাইশঘর একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদেরকে গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী কয়ছর আহমেদ গোলাব আলীর সৌজন্যে এই বাইসাইকেল উপহার দেওয়া হয়।
সম্প্রতি হযরত কাজী খন্দকার শাহ (রহ.) ও বাইশঘর গ্রামের মুর্দেগানের ইসালে সাওয়াব উপলক্ষে বাইশঘর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত খতমে কুরআন, খতমে ইউনুছ, খতমে খাজেগান, মিলাদ ও ওয়াজ মাহফিলে নামাজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ছাহেবজাদায়ে ফুলতলী মুফতি মাওলানা কমর উদ্দিন। প্রধান বক্তার আলোচনা পেশ করেন মাওলানা হাফেজ মীর রবিউল উল্লাহ হেলালী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জ. উ. ম আব্দুল মনঈম মঞ্জলালী, ইকড়ছই আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দিন, কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ, মিয়ার বাজার আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা পিয়ার মাহমুদ, শিক্ষক মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী ও বাইশঘর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম।
Related News
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহRead More



Comments are Closed