সাতছড়ি থেকে আরপিজি ও অটোমেটিক মেশিনগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি), ২৫টি বুষ্টার, ৫১০টি লংরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি উদ্ধার করেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন সিটিটিসি’র ডিআইজি আসাদুজ্জামান।
বিকেলে চুনারুঘাট থানা প্রাঙ্গণে এক প্রেসবিফিংয়ে তিনি বলেন, গত রবিবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পিস্তল সহ আবেল ত্রিপুরা অমিত (৩৩) নামে এক যুবককে আটক করা হয়। অমিত খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বিশু ত্রিপুরার ছেলে। তার স্বীকারোক্তি অনুযায়ী সাতছড়ি পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, আবেলকে আরো জিজ্ঞাসাবাদ করে তার তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী অভিযান চালানো হবে।
প্রেস বিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের জয়েন্ট কমিশনার ইলিয়াস শরীফ, স্পেশাল একশন গ্রুপের ডিসি আবদুল মান্নান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী প্রমুখ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed