নবীগঞ্জে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে জুবা বেগম (১৭) নামের এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুুলিশ।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার হরিনগর এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
জুবা বেগম উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) আবুল খায়ের চৌধুরী।
জুবা বেগমের বাবা সুফি মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো রোববার রাতে এক সাথে খাওয়া দাওয়া করে মেয়ে পাশের রুমে ঘুমিয়েছিল। আমি সকালে ঘুম থেকে ওঠে ধানক্ষেতে চলে যাই। হঠাৎ করে আমার কাছে খবর আসে আমার মেয়ের লাশ পাওয়া গেছে গলা কাটা।’
তিনি আরও বলেন, ‘আমি মেয়ে হত্যাকারীর বিচার চাই।’
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।’
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed