সুগন্ধায় লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় তালতলীর ৫জন নিখোঁজ
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনার তালতলী উপজেলার নানী নাতিসহ ৫ জন নিখোজ ও ২জন আহতের খবর পাওয়া গেছে।
নিখোঁজরা হলেন- ছোটবগী ইউনিয়নের বগীরহাট এলাকার নানী রেখা বেগম (৪২) ও নাতি জুনায়েদ (৭), নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে শিমু আক্তার (২৬), তার জমজ দুই কন্যা হাসি ও খুশি (৫)।
শিমু আক্তার তার দুই জমজ কন্যা নিয়ে জামালপুর স্বামীর বাড়ী থেকে বরগুনাগামী লঞ্চে তালতলী আসছিলেন।
এছাড়া আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আগাপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী দুলু বেগম (৫৫) এবং ছোটবগী এলাকার রাজ্জাক মিয়ার পুত্র মেহেদি হাসান (১০)।
এদিকে দুর্ঘটনা থেকে বেঁচে বাড়িতে ফিরে এসেছেন ছোটবগী ইউনিয়নের ব্যবসায়ী রুস্তুম আলী হাওলাদারের পুত্র শহিদুল হাওলাদার (৩০), লাল মিয়া ফরাজীর পুত্র নুহু ফরাজী (৩০), মৌপাড়া এলাকার মোস্তফা ফরাজীর পুত্র জুনায়েদ (২৬) ও মালিপাড়া এলাকার মালেক মিয়ার পুত্র জামাল (৪০)।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed