বিএনপি নেতা প্রকৌশলী আশফাক আহমদের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক, জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, নগরীর চালিবন্দর জামে মসজিদের মোতাওয়াল্লী প্রকৌশলী আশফাক আহমদ আর নেই। তিনি শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বেলা সোয়া দুইটায় নগরীর হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বাদ জুমা হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাযায় নামাজে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
প্রকৌশলী আশফাক আহমদের মৃত্যুতে সিলেট বিএনপিসহ অংসংগঠনের নেতাকর্মী ও নগরীর সকল স্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ড. এনামুল হকের শোক :
জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
জেলা বিএনপি :
জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদের মৃত্যুতে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, প্রকোশলী আশফাক আহমদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নগরীর চালিবন্দর জামে মসজিদের মোতাওয়াল্লী হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিককে হারালাম যা সহজে পূরণ হবার নয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed