বাহুবলে চাচার হাতে ভাতিজা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ভাতিজাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে আপন চাচা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী চক সুখচর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ভাতিজা চকসুখচর গ্রামের আখঞ্জী মাহমুদ আল হক মুন্নার পুত্র এক সন্তানের জনক আখঞ্জী ফারিয়াব (২৫)।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিহতের আপন চাচা খালেদ আখঞ্জীর সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল তাদের। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ভাতিজার স্ত্রীকে মারধোর করেন চাচা খালেদ আখঞ্জী। পরে ভাতিজার স্ত্রীকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় ফারিয়াব বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাহুবল হাসপাতালে এসে সে তার স্ত্রীর চিকিৎসা শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসলে চাচা খালেদ আখঞ্জী ডেগার দিয়ে স্টেপ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভাতিজাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবুল খয়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যRead More



Comments are Closed