জকিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে জকিগঞ্জ-কানাইঘাট সড়কের জুলাইরপুল নামক স্থানে এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
নিহত হাফিজ জাকারিয়া আহমদ (১৬) জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের আব্দুল কাইয়ুম (লুকু মিয়ার) দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে একটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাদরাসার ছাত্র জাকারিয়া, চালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজ জাকারিয়ার মৃতদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বড় ভাই দৈনিক সবুজ সিলেট পত্রিকার সাবেক ফটো সাংবাদিক এহিয়া আহমদ সৌদী আরব থেকে দেশে এলে সোমবার নিহতের জানাযা ও দাফন সম্পন্ন হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed