করোনার বুস্টার ডোজ নিলেন পাঁচ মন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বুস্টার ডোজ নিয়েছেন পাঁচ মন্ত্রী। রোববার দুপুরে রাজধানী ঢাকার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান’স অ্যান্ড সার্জন’স (বিসিপিএসএ) মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।
সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশের প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও পশুসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম প্রমুখ।
দেশে আপাতত যাদের বয়স ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনার হিসেবে যারা রয়েছেন, তাদেরই প্রথম পর্যায়ে এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, তবে ধীরে ধীরে এর আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করে দেশে বুস্টার ডোজ হিসেবে আপাতত ফাইজারের টিকাই দেওয়া হবে। তবে আমরা শুনেছি মডার্নার টিকাও বুস্টার ডোজ হিসেবে দেওয়া যায়। আমাদের স্টকে মডার্নার টিকাও আছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রথমে বয়স্ক ও সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হবে। দেশে এখন পর্যন্ত করোনায় ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তাদের মধ্যে ৮৫ ভাগই ষাটোর্ধ্ব, তাদের সুরক্ষিত রাখতে হবে। এ জন্যই বুস্টার ডোজের তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এরপর বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। প্রথমে রুনু ভেরোনিক কস্টাকে টিকা দেওয়ার পর টিকা নেন জাতীয় অধ্যাপক ডা. শায়লা বেগম। এরপর একে একে বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও পশুসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে এসে বুস্টার ডোজ নেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed